মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ফেনসিডিল বিক্রিতে জড়িত ৮ পুলিশকে বদলি

Paris
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এফএনএস : পুলিশ সদস্য কর্তৃক উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির ঘটনায় বগুড়ার শিবগঞ্জ থানার অন্তর্ভুক্ত মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের গণবদলির আদেশ দেয়া হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন। গত সোমবার এ বদলির আদেশ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছেছে। আদেশে উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানকে সোনাতলা, সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানকে সারিয়াকান্দি, কনস্টেবল যথাক্রমে মিজানুর রহমানকে দুপচাঁচিয়া, কিবরিয়াকে সারিয়াকান্দি, অরুপকে বগুড়া সিলিমপুর পুলিশ ফাঁড়ি, মিলন রহমানকে আদমদীঘি থানায়, সজিব রহমানকে গাবতলী থানার বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে এবং মোজাফফর আলীকে গাবতলী থানায় বদলি করা হয়।

এর আগে সার্কেল অফিসের কনস্টেবল আলাউদ্দিনকে নন্দিগ্রাম থানার কুমিড়া পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়। উল্লেখ্য, ফেনসিডিল বিক্রির ঘটনায় গত ২১ এপ্রিল শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকীকে বরিশাল রেঞ্জ অফিসে বদলি, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুজ্জামান শাহিনকে হেড কোয়ার্টারে এবং মামলার বাদী এসআই সুজাউদ্দৌলাকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এসআই আনিছুর রহমান ও সার্কেল অফিসের কনস্টেবল আলাউদ্দিন নিজেই বদলির আদেশের তথ্যটি নিশ্চিত করেছেন। গত ৩ এপ্রিল বগুড়ার মোকামতলায় ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে সেখান থেকে ৮৮ বোতল বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ-সংক্রান্ত মামলাটি মোকামতলা থেকে ডিবি (গোয়েন্দা) শাখায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার নিজেই অভিযোগটি তদন্ত শুরু করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris