২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় পদ্মায় বালু উত্তোলনের দায়ে দু’জনের কারাদন্ড

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ৮:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বাঘায় পদ্মায় বালু উত্তোলনের দায়ে দু’জনের কারাদন্ড
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জন ট্রলি ড্রাইভারকে কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাঃ কামাল হোসেন তাদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলার খায়েরহাট পদ্মা নদীতে সরকারি নিষেধ উপেক্ষা করে কতিপয় লোকজন মিনি ট্রাক এবং ট্রলি যোগে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।

এমনি অভিযোগের প্রেক্ষিতে রোববার সকালে পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহা: কামাল হোসেন খায়েরহাট গ্রামের মুনছেদ আলীর ছেলে মঞ্জুরুল আলম (৩১) এবং চান্দের আলীর ছেলে আমিরুল ইসলামকে (৩৪) বালুর ট্রলিসহ আটক করে। এ সময় তারা অপরাধ স্বীকার করায় উভয়কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ট্রলি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন