শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

নাইজেরিয়ায় ১১০ জন কৃষককে জবাই করে হত্যা করা হয়েছে

Paris
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

এফএনএস : নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ধানক্ষেতে অন্তত ১১০ জন কৃষকে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। এর আগে গত রোববার এ ঘটনায় ৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিলো বিভিন্ন গণমাধ্যম। কিন্তু জাতিসংঘ বলছে, সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহতের সংখ্যা প্রকৃতপক্ষে ১১০। খবর আল জাজিরার। শনিবার দুপুরের পরপর দক্ষিণ-পূর্বাঞ্চলের কোশোবি নামক গ্রামে এ ঘটনা ঘটে।

মাঠে কর্মরত কৃষকরা প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী অঞ্চল থেকে জীবিকার সন্ধানে এসেছিলো। জাতিসংঘের মানবিক কর্মসূচির সমন্বয়ক এডওয়ার্ড ক্যালোন জানান, মোটরসাইকেলে চেপে ভারি অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা মাঠে কর্মরত নারী ও পুরুষদের একযোগে হত্যা করে। এ সময় অনেক নারীকেও অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বলেন ‘চলতি বছরের মধ্যে এটিই নিরাপরাধ নারী ও পুরুষের ওপর সবচেয়ে জঘন্যতম হামলা। আমি এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানাই। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

তবে সম্প্রতিকালে জঙ্গি সংগঠন বোকো হারাম ও আইএস পশ্চিম আফ্রিকায় হামলা বিভিন্ন স্থাপনায় সিরিজ হামলা করে বহু মানুষকে হতাহত করছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত এক দশকে ৩০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠন দুটি। এছাড়াও ঘরছাড়া করেছে কয়েক লাখ মানুষকে। নৃশংস এ ঘটনার প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি বলেন, ‘আমি এ ঘটনার নিন্দা জানাই। পুরো দেশ এ জঘন্য কর্মকাণ্ডে স্তব্ধ।’


আরোও অন্যান্য খবর
Paris