সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বড় ভাইকে হত্যার পর ছোট ভাইয়ের আত্মসমর্পণ

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এফএনএস : পিরোজপুরে সেহরিতে কোন চালের ভাত খাবে এ নিয়ে বিতণ্ডার একপর্যায়ে বড় ভাইকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছোট ভাই। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. কেরামত আলী মোল্লা (৩৫) রানীপুর গ্রামের মো. আবদুস সোবহান মোল্লার ছেলে। বাড়ির সামনে তার একটি মুদি দোকান রয়েছে।

অন্যদিকে ছোট ভাই মোহাম্মদ আলী (২৪) স্থানীয় একটি মসজিদের ইমাম। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোররাতে সেহরি খেতে বসেন মো. কেরামত আলী মোল্লা ও মোহাম্মদ আলী। এ সময় কেরামত আলী মোল্লা মোট চালে ভাত ও মোহাম্মদ আলী চিকন চালের ভাত খাবে বলে বিতর্কে জড়িয়ে পড়েন।

বাগবিতণ্ডার একপর্যায়ে মোহাম্মদ আলী ঘরে থাকা ধারালো অস্ত্র (দা) দিয়ে কেরামত আলী মোল্লার গলায় ও পিঠে কুপিয়ে আহত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরোও অন্যান্য খবর
Paris