সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাঘায় ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোর গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌরভ হোসেন (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌরভ উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে। গত বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।

অভিযোগ সুত্রে জানা যায়, বাঘা উপজেলার আহমোদপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে সৌরভ হোসেন একই এলাকার এক স্কুল ছাত্রীকে প্রায় অনৈতিক প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হলে গত ১০ এপ্রিল (শনিবার) রাতে সৌরভ ওই ছাত্রীর বাড়িতে যায়। বাড়িতে তাকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে তার মা ও প্রতিবেশীরা ছুটে এসে সৌরভকে হাতেনাতে ধরে ঘরে আটকে রাখে। পরে সৌরভের বাবা-মা ও আত্মীয় স্বজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ১১ এপ্রিল (রোববার) এলাকায় একটি সালিশের আয়োজন করা হয়। সালিশে মীমাংসা না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সৌরভসহ ৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সৌরভের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সৌরভ কে কৌশলে ডেকে নিয়ে তাকে আটকে দেয়া হয়। তার পরেও আমরা শালিসের মাধ্যমে বিষয়টির সমাধান করতে চেয়েছি।

কিন্তু শালিসে মেয়ের পরিবার অযৌক্তিক দাবি করায় সমাধান করা সম্ভব হয়নি। বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, স্কুল ছাত্রীর বাবার অভিযোগ সাপেক্ষে সৌরভ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris