সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার প্রস্তুতি

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

এফএনএস : করোনার কারণে স্থগিত হওয়া অনার্স চতুর্থ বর্ষ ও প্রফেশনাল কোর্সের (বিবিএ, সিইসি, বিএড অনার্স, ইসিই) অষ্টম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ খ্রিস্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের ও প্রফেশনাল কোর্সের (বিবিএ, সিইসি, বিএড অনার্স, ইসিই) অষ্টম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরুর উদ্যোগ নেয়া হয়েছে।

তাই এসব পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিসেম্বরে এসব পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে। করোনা পরিস্থিতির কারণে একাধিক পাবলিক পরীক্ষা বাতিল করে অটোপাস দেয়া হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। তার প্রেক্ষাপটে পরীক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris