স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের) গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুইজন হলেন, রাজশাহীর পবা উপজেলার উত্তর টিকরিপাড়া গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৬) ও পিল্লাপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোজাম্মেল হক (৩২)। আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সকালে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগর ডিবি পুলিশের একটি দল নগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে আটক করা হয়। এ নিয়ে রাতেই মতিহার থানায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।