২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

পালিয়ে বিয়ের চেষ্টা যুবকের, গ্রেপ্তার হলো অপহরণের অভিযোগে

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
পালিয়ে বিয়ের চেষ্টা যুবকের, গ্রেপ্তার হলো অপহরণের অভিযোগে
বিজ্ঞাপন

এফএনএস : রংপুরের কাউনিয়ায় বিয়ের প্রলোভনে অপহরণের অভিযোগে আরশ মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মেয়েটিকেও উদ্ধার করা হয়। এর আগে ঘটনায় মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা। গ্রেপ্তার আরশ কাউনিয়ার সারাই ইউনিয়নের তেলিটারী গ্রামের মশিউর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, একই এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন ওই যুবক। এ নিয়ে তার পরিবারের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত ১ এপ্রিল বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিয়ে যান আরশ। এদিকে মেয়েকে কোথাও না পেয়ে থানায় জানান মেয়ের বাবা।

মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) জোতিষ চন্দ্র বর্মণ বলেন, গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির জবানবন্দি রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির করা হবে। এছাড়া মেয়েটির মেডিকেল পরীক্ষা হবে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন