২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বাঘায় অপহরণের ২৬ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বাঘায় অপহরণের ২৬ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় অপহরণের ২৬ দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে নাটোরের বাগাতিপাড়া সদর এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয়। জানা যায়, উপজেলার ওই স্কুল ছাত্রী ১০ মার্চ সকালে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আড়ানী এলাকার আলিফ হোসেন নামের এক যুবক জোরপূর্বক মোটরসাইকেল তুলে নিয়ে যায়।

তারপর ১২ মার্চ ৩ জনকে অভিযুক্ত করে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বাঘা থানায় অপহরণের মামলা দায়ের করেন। অপহরণের ২৬ দিন পর বাগাতিপাড়া থানার সহযোগিতায় বাঘা থানার পুলিশ বাগাতিপাড় সদর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার এসআই প্রজ্ঞাময় মন্ডল বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার করার পর মঙ্গল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন