হাতেনাতে চোর আটক
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় হাতেনাতে চোর আটকের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গত রবিবার সকাল দশ ঘটিকার দিকে উপজেলার নরদাশ ইউনিয়ের নরদাশ গ্রামে। অভিযুক্ত চোরের নাম সুমন হোসেন (২২)। তিনি মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের সোলাইমান আলীর পুত্র। ঘটনা ও বাগমারা থানার লিখিত অভিযোগ সূত্রে জানা উপজেলার নরদাশ গ্রামের গৃহকর্তা আলহাজ¦ উসমান সপরিবারে বসতবাড়ি তালাবদ্ধ রেখে আত্মীয়ের বাড়ি যান।
এই সুযোগে ওই চোর তালা ভেঙ্গে তিন হাজার টাকা চুরি করেন। হঠাৎ গৃহকর্তার জামাই বেলাল হোসেন শ^শুরালয়ে প্রবেশ করলে অভিযুক্ত সুমন দৌড়ে পালাবার চেষ্টা করেন। বেলালের চিৎকারে আশপাশের লোকজন সুমনকে পাকডাও করে প্রহার করতে থাকে। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে পুলিশ জনরোষ থেকে সুমনকে রক্ষা করেন।
তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপেøেক্স চিকিৎসাধীন।গৃহকর্তার চাচাত ভাই ইউপি সদস্য রফিকুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় অভিযোগ দায়ের করেছেন। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ মুঠোফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
