২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বিএনপি নেতা দুলুর মামলা স্থগিত বিষয়ে শুনানি ১ এপ্রিল

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ৮:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বিএনপি নেতা দুলুর মামলা স্থগিত বিষয়ে শুনানি ১ এপ্রিল
বিজ্ঞাপন

এফএনএস : দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চাওয়া রাজশাহী বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আবেদনের ওপর আগামী ১ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুলুর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।

এর আগে ২০০৭ সালে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলা দায়ের করে দুদক। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। পরে সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক। এরপর ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। সে আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।

ইতোমধ্যে এ মামলায় বিচারিক আদালতে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলাটি স্থগিত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন দুলু। তবে সে আবেদন খারিজ হয়ে গেলে তিনি হাইকোর্টে আবেদন জানান। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহবলেন, ‘হরতালকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনও অপপ্রচার কেউ যেন চালাতে না পারে সে ব্যাপারে সাইবার মনিটরিং জোরদার রয়েছে। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন