২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

দুদকের মামলায় তিতাস কর্মকর্তার ৬ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
দুদকের মামলায় তিতাস কর্মকর্তার ৬ বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন

এফএনএস : সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় নারায়ণগঞ্জের তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিতরণ বিভাগ-১-এর আবদুল মোতালেবকে পৃথক দুই ধারায় ছয় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অসাধু উপায়ে অর্জিত ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক বলেন, দুদক আইন ২৭ (১) ধারায় তার চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। ২৬ (২) ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দেয়া হয়।জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে। তবে দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

উল্লেখ্য, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৮৪ হাজার ৮৭০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন ও ৩৯ লাখ ১২ হাজার ৩৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক আ.স.ম শাহ আলম। মামলাটি তদন্ত করে একই কর্মকর্তা পরের বছর ৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন