এফএনএস : উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পশ্চিমাদেশগুলোর নিষেধাজ্ঞায় পড়েছে চীন। সোমবার এ ইস্যুতে চীনের ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এরআগে যুক্তরাজ্য ও কানাডাও চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর লোকজনকে গণহারে আটকে রাখা, নারীদের ধর্ষণ ও জোর করে
কাজ করানোসহ বেশ কয়েকটি অভিযোগে ‘মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার’ অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলো। সোমাবর চীনের চার কর্মকর্তারবিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ১৯৮৯ সালের পর ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর এ নিষেধাজ্ঞা জারি করল। এদিকে, ইইউ’র ওপরও পাল্টা নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বেইজিং। একই ইস্যুতে যুক্তরাষ্ট্রও সোমবার চীনের দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে।