১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ | বিভাগ: lead
নগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?
বিজ্ঞাপন

শাহানুর রহমান রানা : রাজশাহী মহানগর অধিনস্থ রাজপাড়া থানা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ মামুন। রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি ও সম্পাদকের বিরুপ আচরণের প্রেক্ষিতে দলীয় মিটিংয়ের একপর্যায়ে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় দলীয় সূত্র।
জানাগেছে, শুক্রবার (২৮ আগষ্ট) রাজশাহী ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুত মিটিং চলাকালে রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে ঔদ্ধত্তপূর্ণ আচারণ করেন। যার ফলশ্রুতিতে রাজশাহী মহানগর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানার দলীয় কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেন।
রাজশাহী মহানগর বিএনপির আলোচনা সভা চলমান থাকাবস্থায় মহানগর সম্পাদক মাহফুজুর রহমান রিটন এর বক্তব্য চলাকালীন সময়ে তাকে উদ্দেশ্য করে দলীয় কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার বিচার চাইলে মাহফুজুর রহমান রিটন বলেন, মিটিং শেষে আপনাদের নিয়ে আমরা বসবো। কিন্তু মিজান এবং তার সাথে থাকা রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ঘটে যাওয়া বিষয়টির তাৎক্ষণিক সমাধান নিয়ে আরও উচ্চবাক্য শুরু করেন। মহানগর বিএনপি নেতাদের উদ্দেশ্য বিষদগার করেন এমন পরিস্থিতি মঞ্চে উত্তপ্ত করে তোলেন। এতে করে আলোচনা সভায় উপস্থিত থাকা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ক্ষিপ্ত হন। পরবর্তীতে রাজপাড়া থানা বিএনপি’র নেতৃবৃন্দকে বসতে বললে রাজপাড়া থানা বিএনপির সভাপতি ও সম্পাদক সহ তাদের অনুসারিরা বিষয়টি কর্ণপাত না করে সভাস্থল ত্যাগ করে। তাদের এই আচারণ দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনায় নিয়ে রাজপাড়া থানা বিএনপি’র কার্যক্রম স্থগিতের প্রস্তাব করেন মহানগর সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এই প্রস্তাবের প্রেক্ষিতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ মামুন রাজশাহী মহানগর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী, মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মীর তারিক খালিদ, সদস্য সচিব মো: আসাদুজ্জামান জনি, ছাত্রদল রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমন, কৃষকদলের আহ্বায়ক মোঃ সরফুজ্জামান শামিম,সদস্য সচিব মোঃ আশরাফুল হক, শ্রমিকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, সদস্য সচিব রফিক উদ্দিনসহ রাজশাহী মহানগর অধিনস্থ ৭টি থানা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। মহানগর বিএনপি ও একাধিক থানা বিএনপির নেতারা গটনার সত্যতা স্বীকার করেন। কিন্তু মহানগর বিএনপির সভাপতিকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন