২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মাচর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মাচর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি
বিজ্ঞাপন

‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মনোরম মিডল চর পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান। শুক্রবার (২৮ আগস্ট) পরিদর্শনকালে তাঁরা পদ্মার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, নদীর তীরবর্তী পরিবেশ ও চরাঞ্চলের সম্ভাবনা ঘুরে দেখেন। পরিদর্শনকালে চরের বাসিন্দাদের সাথে কথা বলেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন তাঁরা। এ সময় রাজশাহীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পদ্মার মিডল চরকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাব্য বিষয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. মো. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. মো. সফিকুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন