২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রংপুরে ৪ কোটি টাকা আত্মসাতে ১ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১০:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রংপুরে ৪ কোটি টাকা আত্মসাতে ১ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস : মুক্তাপানিসহ বিভিন্ন ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগের নামে চার কোটির অধিক টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম নামে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরিকুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া বারহট্টা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। গতকাল শনিবার দুপুর ১২টায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, ২০২০ সালে মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামে কোম্পানির ভুয়া এজেন্ট নিয়োগের জন্য রংপুর বিভাগের সাতটি জেলা ও উপজেলায় (লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, বিরামপুর) অফিস চালু করেন গ্রেপ্তার তরিকুল ইসলাম। পরবর্তীতে তরিকুল ইসলাম তার সহযোগীদের মাধ্যমে কোম্পানির এজেন্ট নিয়োগ দেয়ার নামে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন। প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে রংপুর মহানগরসহ রংপুর বিভাগের ৬ শতাধিক ব্যক্তি মুক্তা কোম্পানির এজেন্ট ও কর্মী হওয়ার জন্য আবেদন করেন।

এরপর প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা করে গ্রহণ করেন তরিকুলসহ তার সহযোগীরা। এভাবে তরিকুল পর্যায়ক্রমে প্রায় চার কোটিরও অধিক টাকা আত্মসাৎ করেন। পরে মুক্তাপানির এজেন্টদের পণ্য সরবরাহ না করে তরিকুল ও তার সহযোগীরা রংপুর থেকে ঢাকায় পালিয়ে যান। কাজী মুত্তাকী ইবনু মিনান আরও জানান, গত জানুয়ারি মাসে তরিকুলের নামে ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় তরিকুলের নামে প্রতারণার অপরাধে মামলা দায়ের হয়। পরবর্তীতে পুলিশ কমিশনারের নির্দেশে মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর হয়।

রংপুর মহানগর ডিবি পুলিশ মামলাটির তদন্তভার গ্রহণ করে প্রতারক তরিকুল ও তার অন্য সহযোগীদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ডিবি পুলিশের একটি দল বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করে। অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ থানা সার্বিকভাবে সহায়তা করে। কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, তরিকুলের ঢাকার নিকুঞ্জে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান ও মামলাটির সার্বিক তদন্ত অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন