২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড
বিজ্ঞাপন

এফএনএস : আবারও বিশ্বের সবচেয়ে সুখি দেশের তালিকার শীর্ষৈ রয়েছে ফিনল্যান্ড। তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৮তম। বিশ্ব সুখ দিবসকে সামনে রেখে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২১-এ এ তথ্য জানানো হয়। এ নিয়ে চতুর্থ বারের মতো সুখি দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। এর পরেই রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাম।

তালিকায় ভারতের অবস্থান ৯২তম। গত বছর প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০৭তম। ২০১২ সাল থেকে মোট দেশজ উৎপাদন, গড় আয়ু, সামাজিক উদারতা, সামাজিক সহায়তা, স্বাধীনতা এবং দুর্নীতির উপর ভিত্তি করে সুখী দেশগুলোর তালিকা করা হয়। এ বছর তার সঙ্গে যোগ হয়েছে কোভিড-১৯ পরিস্থিতি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন