২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কমলা হ্যারিসের বাড়ির কাছ থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ৯:৫৯ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব
কমলা হ্যারিসের বাড়ির কাছ থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের কাছ থেকে অস্ত্রসহ সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে ওয়াশিংটন পুলিশ। স্থানীয় সময় গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। খবর ডয়চে ভেলের। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম পল মুরে (৩১)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের বাসিন্দা।

মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গ্রেপ্তার মুরে মানসিক অসুস্থতায় ভূগছেন। সেনাবাহিনী কিংবা সরকার তাকে যে কোনো সময় হত্যা করতে পারেÑ সবসময় এ ধরনের কল্পিত আতঙ্কে ভোগেন তিনি। ওয়াশিংটনে আসার আগে পল তার মাকে টুইট করে জানিয়েছিলেন, এবার তিনি তার সমস্যা মিটিয়ে ফেলবেন। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, মুরের বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র রাখা,

বেআইনি ভাবে অস্ত্র মজুত করা, বিপুল পরিমাণ গুলি সংগ্রহে রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মুরের গাড়ি থেকে একাধিক বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি সেই বাসভবনে অবশ্য এখনও ওঠেননি কমলা হ্যারিস ও তার স্বামী। তিনি বর্তমানে হোয়াইট হাউসের গেস্ট হাউসে বসবাস করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন