২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিজেপি এমপির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ৯:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
বিজেপি এমপির মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : ভারতের রাজধানী দিল্লিতে হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বুধবার নর্থ অ্যাভিনিউয়ে নিজের বাসভবন থেকে তার দেহ উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা যে, আত্মহত্যা করেছেন এই সাংসদ। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের রাজনীতিবিদরা তার মৃত্যুতে শোক জানিয়েছে।

বিজেপি’র সংসদীয় কমিটির বৈঠক বুধবার হওয়ার ছিল। কিন্তু শর্মার মৃত্যুর খবরে তা বাতিল করা হয়েছে। বিজেপি জানিয়েছে, শর্মার বাড়িতে খবর পাঠানো হয়েছে। তার স্ত্রী ছাড়াও ৩ ছেলে রয়েছে। তারা দিল্লিতে আসছেন। উল্লেখ্য, ৬৩ বছরের শর্মার জন্ম হিমাচলের মান্ডি জেলায়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো মান্ডি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন শর্মা। ২০১৯ সালেও এই কেন্দ্র থেকে জিতেছেন তিনি। সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন শর্মা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন