২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির দুর্নীতি তদন্তে সময় ৬ মাস

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির দুর্নীতি তদন্তে সময় ৬ মাস
বিজ্ঞাপন

এফএনএস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদের দুর্নীতি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ছয় মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষ করে ছয় মাস পর হাইকোর্টে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, জমি ক্রয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে বাড়ি কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের ব্যাপারে খোদ সরকারি অডিট দল আপত্তি তুলেছে। এর মধ্যে ধানমন্ডিতে একটি বাড়ির ভেতরের রাস্তা দুবার কেনার অভিযোগও আছে। বিষয়টি ইউজিসি তদন্ত করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন