২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কার্টুনিস্ট কিশোরের মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কার্টুনিস্ট কিশোরের মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদেশে ঢাকা মেডিক্যাল কর্তৃপক্ষকে বলা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করে কিশোরের নাক, কান, গলা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য জখমের বিষয়ে যথাযথ অনুসন্ধান পূর্বক তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পিআইবিকে দিতে। পিবিআই এর একজন এসপি পদ মর্যাদার অফিসারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৫ এপ্রিল ২০২১ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন কার্টুনিস্ট কিশোর। আদালত তার জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ আজকের দিনের জন্য রাখেন। অভিযোগে বলা হয়, গত বছরের ৫ মে ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর গ্রেফতার হন।

কিন্তু তার তিনদিন আগে ২ মে বিকাল ৫টা ৪৫ মিনিটে বাসা থেকে সাদা পোশাকধারী ১৬/১৭ জন লোক তাকে মুখোশ পরিয়ে হাতকড়া লাগিয়ে নির্জন অচেনা জায়গায় নিয়ে যায়। এরপর ২-৩ মে পর্যন্ত তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন