২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হাসপাতাল ছাড়লেও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন মমতা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ৯:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
হাসপাতাল ছাড়লেও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন মমতা
বিজ্ঞাপন

এফএনএস : হামলার শিকার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। এরপর ৭টার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। তবে বাড়িতে তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। এর আগে মমতা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা আসনে বুধবার মনোনয়নপত্র জমা দেন।

পরে বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে নিজের নন্দীগ্রামে ভাড়া বাড়িতে ফেরার সময় হামলার শিকার হন। ওই দিন রাতেই মমতাকে ভর্তি করানো হয় কলকাতার পিজি হাসপাতালে। হাসপাতালের অধ্যক্ষ মণিময় ব্যানার্জী জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ছেড়ে দেওয়া হলেও তিনি বাড়িতে ৪৮ ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন। সাত দিন পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে মমতার চিকিৎসায় গঠিত চিকিৎসা বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে জানায়, মমতা সুস্থ আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার পায়ের প্লাস্টার কেটে পরীক্ষা করে চিকিৎসকেরা দেখতে পান, পায়ের ফোলা অনেকটা কমে গেছে। শরীরের বিভিন্ন স্থানের ব্যথাও কমেছে। পরে আবার নতুন করে তার বাঁ পায়েপ্লাস্টার করে দেওয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন