সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় যৌনহয়রানি ও হিরোইনসহ আটক ২

Paris
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় যৌন হয়রানির ও হিরোইন পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। জানা যায়, উপজেলার ভানুকর গ্রামের এক স্কুল ছাত্রী ভাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় উপজেলার ভানুকর গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (১৭) রাস্তার মধ্যে এক স্কুল ছাতত্রীকে যৌন হয়রানি করে।

স্কুল ছাত্রী বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। পরে ছাত্রীর মা বাদি হয়ে সোহাগের বিরুদ্ধে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে গোপন সংবাদের ভিত্তিকে আতারপাড়া পদ্মার চর এলাকা থেকে ২৫ গ্রাম হিরোইনসহ শামিম হোসেন (৪০) নামের এক যুবককে আটক করা হয়েছে। শামিম হোসেন উপজেলার পদ্মার মধ্যে আতারপাড়া চরের আজগর আলীর ছেলে।

বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে আটক করা হয় বলে ওসি নজরুল ইসলাম নিশ্চিত করেন। এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে সোহাগ ও হিরোইনসহ শামিমকে আটক করা হয়েছে। উভয়কেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris