সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ছাত্রকে পেটানোর দায়ে শিক্ষকের কারাদণ্ড

Paris
Update : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

এফএনএস : ময়মনসিংহের নান্দাইলে সাব্বির হোসেন (১১) নামে এক ছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পেটানোর অভিযোগে মাদরাসার এক শিক্ষককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

সাব্বিরের বাবা জুয়েল মিয়া জানান, সকালে পড়া ভুল হওয়ার কারণে ওই মাদরাসার শিক্ষক শফিকুল ইসলাম (৪৫) বাঁশের তৈরি কঞ্চি দিয়ে ছেলেকে মারধর করেন। খবর পেয়ে আমি মাদরাসায় গিয়ে ছেলের মাথা থেকে পা পর্যন্ত লালচে আঘাতের চিহ্ন দেখতে পাই। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন বলেন, শিশুর বাবা জুয়েল মিয়া নির্যাতনের বিষয়টি আমাকে জানালে মাদরাসায় গিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে আটক করি।

পরে জিজ্ঞাসাবাদে তিনি নির্যাতনের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। শফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দীন আহামেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris