মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

Paris
Update : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

এফএনএস : চট্টগ্রামের পটিয়ার কুমুমপুরা পান্না পাড়ায় ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আবুল কালাম (৫০) খুন হয়েছেন। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (৪০) আহত হন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শফি মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম পান্না পাড়ার শফি মেম্বার বাড়ির আহমেদ জালালের ছেলে। আহত ফাতেমা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ছোট ভাই আবুল কালামের সঙ্গে বড় ভাই আবু মুসার বিরোধ সৃষ্টি হয়। গতকাল বুধবার সকালে তারা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে আবুল কালামকে বুকের ডান পাশে এবং স্ত্রী ফাতেমা আক্তারকে ছুরিকাঘাত করা হয়। তিনি বলেন, সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমা আক্তারের অবস্থা গুরুতর। লাশ মর্গে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris