২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

সিলেটে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসপর্মণ

প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ৪:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
সিলেটে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসপর্মণ
বিজ্ঞাপন

এফএনএস: সিলেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে ধরা দিয়েছেন মোহাম্মদ সাহিদ আহমদ (২৮) নামের এক যুবক। গত বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর মোগলাবাজার থানার কুচাইয়ের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। সাহিদের কিল-ঘুষিতে স্ত্রী লাকি বেগমের (২৭) মৃত্যু হয়েছে বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন। সাহিদ আহমদ কুচাই ইউনিয়নের শ্রীরামপুরের নুরুল মিয়ার ছেলে।

পুলিশ সাহিদকে গ্রেপ্তার করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠিয়েছে। রাত ১০ টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বিকেলে থানায় হাজির হয়ে সাহিদ আহমদ তার স্ত্রী লাকি বেগমকে ঘুষি মেরে হত্যা করেছেন বলে জানান।

তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে গত বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানিয়েছেন সাহিদ। সাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। সাহিদ-লাকি দম্পত্তির ৫ মাসের একটি মেয়ে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন