২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

কার্টুনিস্ট কিশোর জামিন পেলেন

প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ৮:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
কার্টুনিস্ট কিশোর জামিন পেলেন
বিজ্ঞাপন

এফএনএস : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের আগাম ৬ মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কিশোর শিগগিরই মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে গতকাল বুধবার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। আইনজীবীরা জানান, নিম্ন আদালতে জামিন না পেয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্টে জামিনের আবেদন করেন কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক আহমেদ। ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি অবস্থায় মারা যান লেখক মুশতাক আহমেদ। ১ মার্চ এই আবেদন শুনানির জন্য আদালতে ওঠে। সেদিন মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি আদালতকে জানান তাদের আইনজীবী।

আদালত মুশতাকের বিষয়ে লিখিত হলফনামা দিতে বলে শুনানি নিয়ে ৩ মার্চ আদেশের জন্য দিন রাখেন। এই অনুসারে গতকাল বুধবার সংক্ষিপ্ত শুনানির পর আদেশ দেয়া হয়। এর আগে গত সোমবার তার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য গতকাল বুধবার দিন ধার্য করেন আদালত। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ছাড়াও কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের জামিন চেয়ে করা আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য ছিল। হাইকোর্টের আবেদনের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। শুনানিতে আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেছিলেন, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদ গত বৃহস্পতিবার রাতে মারা যান। এই পর্যায়ে আদালত এ বিষয়ে একটি হলফনামা আইনজীবীকে জমা দিতে বলেছিলেন। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের করা ওই মামলায় প্রক্রিয়াগত ত্রুটি ও কার্টুনিস্ট কিশোরের অসুস্থতার কথা জানিয়ে তার জামিনের আর্জি জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

শুনানি শেষে আদালত ৩ মার্চ আবেদনটি আদেশের জন্য রাখেন। তারই আলোকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর তথ্যটি হলফনামা আকারে (লিখিতভাবে) উচ্চ আদালতে দাখিল করা হয়েছে। গত মঙ্গলবার তার পক্ষে জামিন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে দাখিল করেন।

গতকাল বুধবার এ বিষয়টি নিয়েও শুনানি হওয়ার কথা ছিল। ওই দিন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদনের ওপর ৩ মার্চ আদেশের জন্য তারিখ রেখেছেন হাইকোর্ট। সেদিন আরও শুনানি হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন