সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শ্যামলী বাসের চালক ও সুপারভাইজারের ১০ বছর কারাদণ্ড

Paris
Update : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

এফএনএস : নগরের কোতোয়ালী থানায় দায়ের করা একটি মাদক মামলায় শ্যামলী বাসের চালক ও সুপারভাইজারকে ১০ বছর করে এবং বাসের হেলপারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নিশ্চিতপুর গ্রামের মো. আবুদল হাসেমের ছেলে ও বাস চালক মো. সবুজ (৩২), বরিশাল জেলার গৌরনদী থানার গিয়াঘাট এলাকার সুকুমার মণ্ডলের ছেলে ও বাসের সুপারভাইজার পলাশ মণ্ডল (২৮) এবং বরিশাল জেলার উজিরপুর থানার ভরসাকাঠি এলাকার আবদুর রব হাওলাদার ছেলে ও বাসের হেলপার মো. নাসির হাওলাদার (৩০)।

এরমধ্যে বাসের চালক মো. সবুজ ও হেলপার মো. নাসির হাওলাদার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাসের সুপারভাইজার পলাশ মণ্ডল (২৮) হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালত সূত্র জানায়- ২০১৮ সালের ২৯ জুন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শ্যামলী বিজনেস ক্লাস যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্টো-ব ১৪-৯৮৬৪) রাত ৩টার দিকে নগরের কোতোয়ালী থানার সৈকত হোটেলের সামনে থামানোর সংকেত দেয় র‌্যাব। র‌্যাব দেখে বাসটি রেখে চালক, সুপারভাইজার ও হেলপার পালানোর চেষ্টাকালে র‌্যাব তাদের আটক করে।

পরে চালক, সুপারভাইজার ও হেলপারের দেহ ও বাস তল্লাশি করে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনুপম চক্রবর্তী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় শ্যামলী বাসের চালক ও সুপারভাইজারকে ১০ বছর করে এবং হেলপারকে ৫ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris