২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

দুর্নীতির মামলায় বিএমডিএ কর্মচারীর জেল-জরিমানা

প্রকাশিত: ১ মার্চ ২০২১, ১:২৮ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
দুর্নীতির মামলায় বিএমডিএ কর্মচারীর জেল-জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : দুর্নীতির মামলায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ছয় লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকালে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইনজামুল হক।

তিনি বিএমডিএ’র নওগাঁর সাপাহার জোনের সহকারী মেকানিক ছিলেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর মহল্লায় তার বাড়ি। বাবার নাম একরামুল হক। দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইনজামুল হক সাপাহারে কর্মরত থাকাকালে পানি সেচের জন্য বিএমডিএ’র নির্ধারিত কুপনের পরিবর্তে জাল কুপন তৈরি এবং জালিয়াতির মাধ্যমে সরকারের ছয় লাখ ১০ হাজার ৫০০ টাকা আত্মসাত করেন। এ নিয়ে সাপাহার থানায় তার বিরুদ্ধে ২০০৮ সালে মামলা হয়। এরপর দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) সমর কুমার ঝাঁ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার শেষে আদালত আদালত রায় দিলেন। আদালতে দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুল হক খোকন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন