সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নগরীতে আট জুয়াড়ি গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মিশন গেট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার হায়দার আলী (৪৫), ডিঙ্গাডোবার মো. সেলিম (৪২), আব্দুস সালাম (৩৫), মোহর আলী (৩৮), জাকিউর রহমান ওরফে ডিগেন (৪০),

মো: সুমন (৩৩), বহরমপুর এলাকার মো. হেলাল (৪২) এবং কাজীহাটা এলাকার মামুনুর রশিদ (৪০)।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। অভিযানে এদের কাছ থেকে নগদ ৫ হাজার ২৪৫ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris