২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম বোর্ড সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএ‘র বোর্ড কক্ষে ৮৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম বোর্ড সভায় সভাপত্বিত করেন (বিএমডিএ‘র) চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা)। সভায় পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় সভায় আরও উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন যুগ্মসচিব (উপকরণ) কৃষি মন্ত্রণালয়, মো: রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি মো: নজরুল ইসলাম(উপ-সচিব) উপপরিচালক স্থানীয় সরকার, পুলিশ সুপার রাজশাহীর প্রতিনিধি মোসা: সাবিনা ইয়াসমিন অতি: পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর পুলিশ সুপার প্রতিনিধি জনাব মো: কে.এম ইমাম আহমেদ সহ:পুলিশ সুপার, মো: ফাজুরুল্লাহ ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও বোর্ড সদস্য, মো: শফিকুল আলম বোর্ড সদস্য, মোসা: মাসউদা আফরোজ হক বোর্ড সদস্য, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নাজিরুল ইসলাম (জ্যেষ্ঠতম বিএমডিএ)বোর্ড সদস্য, মো: জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ৮৭তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে তারই লক্ষ্যে সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন