২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
বিজ্ঞাপন

গোপালগজ্ঞসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে নগরীর আলুপট্টি মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে। রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকার এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আ.স.ম মামুন শাহীন ও যুব বিভাগ সেক্রেটারী সালাউদ্দি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ,শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর শিল্প ও বানিজ্য বিষয়ক সেক্রেটারী সারোয়ার জাহান প্রিন্সসহ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন