সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ট্রাম্প প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ওপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার নিষেধাজ্ঞা বাতিল করতে এক নির্বাহী আদেশে সই করেন বাইডেন। এতে করে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন। বাইডেন বলেন, ভিসা নিষেধাজ্ঞার কারণে অভিবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হয়।

অভিবাসী পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ করতে গত বছর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। করোনাকালে বেকারত্ব বেড়ে যাওয়ায় মার্কিনীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় ট্রাম্প প্রশাসন। গত ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর থেকে বাইডেন মুসলিম নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের বেশ কয়েকটি অভিবাসনবিরোধী নীতি বাতিল করেছে।


আরোও অন্যান্য খবর
Paris