সিসিপ বাইওয়া ও ইউসেপের উদ্যোগে নিয়োগকর্তা সভা
স্টাফ রিপোর্টার : সিসিপ-বাইওয়া ও ইউসেপ রাজশাহী টিভেট ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ইউসেপ রাজশাহী অঞ্চলের সম্মেলন কক্ষে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ সভা করা হয়েছে। নিয়োগকর্তা সভায় প্রধান অতিথি ছিলেন আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। সভায় বিশেষ অতিথি ছিলেন সিসিপ-বাইওয়া প্রোগ্রামের ভারপ্রাপ্ত চীফ কোঅর্ডিনেটর মোহাম্মদ এনামুল হক খান ও সম্মানিত অতিথি ছিলেন বাইওয়া প্রোগ্রামের কোঅর্ডিনেটর মহসিন আলী। এছাড়া রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইন্ডাস্ট্রির নিয়োগকর্তাবৃন্দ ও প্রোপাইটরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।
ইউসেপ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করে আসছে। সিসিপ-বাইওয়া সারা বাংলাদেশে ১৯ টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদের প্রকল্প বাস্তবায়ন করছে। এদের মধ্যে ইউসেপ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৫টি ট্রেনিং সেন্টারে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইউসেপ বাংলাদেশ প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে, যা অন্যান্য ট্রেনিং সেন্টারের তুলনায় সবদিক থেকে অনেক বেশি প্রশংসার দাবিদার।
