সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আমি কাঁদলেও লোকে হাসে : সামলান খান

Paris
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বলিউডের সুপারস্টার সামলান খান। গত তিন দশক ধরে রূপালি পর্দা কাঁপাচ্ছেন তিনি। অসংখ্য ব্লকবাস্টার ছবির নায়ক সালমান। গত কয়েক দিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনের নানা উপলব্ধি ও অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন এই অভিনেতা। গত ২৫ বছরে তিনি একা হয়ে গিয়েছেন এবং অনেক বন্ধুকে হারিয়েছেন। এবার তিনি সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বলেন, আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা আমার যেটা মনে হয় সেটা। অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করা এই অভিনেতাকে পর্দায় কাঁদতে দেখে আবেগে ভেসেছেন অগণিত অনুরাগী। ‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্নার দৃশ্য বা ‘তেরে নাম’ ছবিতে তার কষ্ট, আজও দর্শকদের চোখে জল আনে। অথচ সালমান বলছেন, তিনি নাকি কাঁদতেও পারেন না। কান্নার বিষয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে। তবে অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে একমত নন অনেক দর্শক ও সমালোচক। তাদের দাবি, সালমানের আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়, তাদেরও চোখ ভেজায়।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris