সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গোদাগাড়ীর কাঁকনহাটে যানবাহনে চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ সাতজন আটক

Paris
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর দল গোদাগাড়ীতে অভিযান চালিয়ে যানবাহণে চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ সাতজনকে আটক করেছে। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গোদাগাড়ী থানার কাঁকনহাট বাজার কড়াইতলা মোড় থেকে কাকনহাট পুলিশ ফাঁড়ি রোডের উপর এ অভিযান চালায় র‌্যাব।
আটককৃতরা হলো, কাকনহাট লাহিলা পাড়ার মোস্তফার ছেলে সুইট আলী (২৪), সুন্দরপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে বেনজীর আহাম্মেদ (৪০), কাকনহাট সেরেপাড়া এলাকার আহসারন হাবিবের ছেলে আসিদুল ইসলাম (৩২), একই এলাকার শহিদুল ইসলাম (৩৭ ), ভগবন্তপুরের রমজান আলী (২৭), বুজরুক রাজরামপুরের তুষার আলী নাঈম (২৪), রাজাবাড়ি হাটের জিয়াউর রহমান পাইলট (৪২)।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা অটোরিক্সা হতে নিয়মিতভাবে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা চালকদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে। চাঁদা না দিলে এমনকি যানবাহন চালাতে দেয়া হয় না। আটককৃতদের গোদাগাড়ীথানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris