সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আরএমপির অভিযানে চোরাই ল্যাপটপসহ একজন গ্রেপ্তার

Paris
Update : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রামে অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপসহ এক চোরকে গ্রেপ্তার করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় থানা পুলিশ। গ্রেপ্তারকৃতর নাম শফিকুল ইসলাম (৫৩)। তিনি বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে।
নগর পুলিশ জানায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলগাতুয়া গ্রামের এস এম শাহিনুর রহমান (২৫) রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি গত ১৩ই মার্চ সকাল সাড়ে ৭ টায় ময়মনসিংহে তাঁর ভাইয়ের কাছে যাওয়ার জন্য বোয়ালিয়া থানার ভদ্রা বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠেন। সেখানে বাসের সিটের উপর ল্যাপটপের ব্যাগ রেখে তিনি হাতমুখ ধোয়ার জন্য নিচে একটি হোটেলে যান। হাতমুখ ধুয়ে ফিরে এসে দেখেন তাঁর ল্যাপটপের ব্যাগের মধ্যে ল্যাপটপটি নাই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে বোয়ালিয়া থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষিতে বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীরে সার্বিক তত্ত্বাবধানে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল চোরাই ল্যাপটপ উদ্ধারসহ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে। এরপর বোয়ালিয়া থানা পুলিশের ওই দল তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রাম থেকে আদমদিঘী থানা পুলিশের সহযোগিতায় শফিকুল ইসলামকে চোরাই ল্যাপটপসহ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris