সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গোদাগাড়ীতে হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

Paris
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রাম থেকে হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর রাত সাড়ে ৫টার দিকে এ অভিযান চালায় রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিম। অভিযানে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ইয়ামিন (৩৫), আরাফাত হোসেন রিয়াদ (২১) ও ফিরোজ (২২)। ইয়ামিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামের মো: আরশেদ আলীর ছেলে, আরাফাত হোসেন রিয়াদ একই জেলার একই থানার হরিশংকরপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও ফিরোজ একই জেলার একই থানার পিরোজপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
নগর পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) আব্দুল করিম ও এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিনের নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ৩ টায় গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ নওশেরা মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামস্থ অভিযুক্ত ইয়ামিনের বাড়ির উত্তর-পশ্চিম কোনের ঘরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল, ভোর রাত সাড়ে ৫টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়ামিনকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন এবং পলাতক সাফিউল ইসলামের ফেলে যাওয়া মেঝেতে ১শ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করে।পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris