২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাজশাহী নগরীতে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নারীকে ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী নগরীতে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নারীকে ফিরিয়ে দিল পুলিশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া দুরুলের মোড় থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। উদ্ধারকৃত প্রতিবন্ধীর নাম মোসাঃ সুফিয়া বেগম বেলি (৫৫) । তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার তেলিপাড়ার মৃত মুসলেম উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ শাহমখদুম থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া দুরুলের মোড় এক মানসিক প্রতিবন্ধী নারী উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন। সংবাদ পেয়ে তারা রাত সাড়ে ৯ টায় সেখানে উপস্থিত হয়ে ঐ নারীর নাম ঠিকানা জানতে চান। তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন। এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন সেই মানসিক প্রতিবন্ধী নারীর সঙ্গে কথা বলে তার গ্রামের নাম জানতে পারেন । এছাড়া ঐ নারী আর কিছু বলতে পারেন না। তারপর অফিসার ইনচার্জ গ্রামের নামের সূত্র ধরে বিভিন্ন মাধ্যমে ঐ নারীর ঠিকানা সংগ্রহ করে তার পরিবারের সাথে যোগাযোগ করেন। সংবাদ পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় প্রতিবন্ধীর নারীর পরিবারের লোকজন শাহমখদুম থানায় আসলে তাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। সুফিয়াকে ফিরে পেয়ে তার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিখোঁজ সুফিয়ার পরিবারের লোকজনের মাধ্যমে জানা যায়, ভিকটিম সুফিয়ার স্বামী ৩-৪ বছর পূর্বে মারা যান। তিনি নি:সন্তান। তার স্বামী না থাকায় বোয়ালিয়া থানার মালদা কলোনীতে তার ভাতিজির কাছে থাকতেন। গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন