সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতা সভা

Paris
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র ট্রাফিক অফিসে ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্তে চালকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আরএমপি’র ট্রাফিক অফিসে ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্তে চালক ও অভিভাবকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় আরএমপি’র ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি পরিহার করা এবং ঘন ঘন লেন পরিবর্তন না করাসহ গাড়ির বৈধ প্রয়োজনীয় কাগজ সাথে রেখে গাড়ি চালানোর কথা বলেন। এবং দুর্ঘটনা এড়াতে চালকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার, পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহমুদুন নবীসহ আরএমপি’র ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris