সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নগরীতে তিন হাজার পিস ইয়াবাসহ চারঘাটের মাদককারবারি বাবু গ্রেপ্তার

Paris
Update : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
আরএমপি ডিবি’র অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামি নাজমুল ইসলাম বাবু রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাইপাস মোড়ে অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত আসামি নাজমুল ইসলাম বাবু (৩৫)। সে রাজশাহী জেলার চারঘাট থানার পাশুন্দিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: মিজানুর রহমান সরকার, এসআই মিঠুন সরকার ও তাঁদের টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা বাসে এক ব্যক্তি ইয়াবা নিয়ে রাজশাহীর দিকে আসছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলপুকুর থানার বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে। বিকাল ৫ টায় সন্দেহজনক বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় চালককে সংকেত দিয়ে বাসটি দাঁড় করায়। এরপর বাসে ভিতর থেকে যাত্রীবেশে থাকা আসামি মো: নাজমুল ইসলাম বাবুকে আটক করে। এসময় আসামির কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে উক্ত ইয়াবা গুলো কক্সবাজার জেলার সদর থানার রফিক নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে। তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাঘায় দুই জন গ্রেফতার : রাজশাহীর বাঘায় ৪৯ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে র‌্যাব-৫ এর একটি দল উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর (নন্দীপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (২৮) ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে ইমন আলী (২২)। তারা অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে বিক্রয়ের জন্য হরিরামপুর এলাকায় অবস্থান করছিল। র‌্যাব-৫ একটি দল গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সবুজ রানা বলেন, র‌্যাব-৫ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris