সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার

Paris
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা। পরে গতকাল বুধবার দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছি থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি দল জানতে পারে, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছি গ্রাম সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অবৈধ কিছু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন খবর পেয়ে র‌্যাবের টিম ওই জায়গায় অভিযান চালিয়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris