সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি মিডিয়া মুখপাত্র জামিরুল ইসলাম। গ্রেফতারকৃত আসামি মো: সিরাজুল ইসলাম (৪৪)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর কাজলার মৃত মানিক মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো জানান, সিরাজুল ইসলাম আরএমপি’র মতিহার থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি । দীর্ঘদিন যাবত সে পলাতক ছিলো। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। ১৫ জানুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সিরাজুল চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড়ে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: আব্দুর রউফ, এসআই সুনিরাম, এসআই আনোয়ার ও তাঁদের টিম সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।র উল্লেখ্য, ২০১৭ সালে ১৪ মার্চ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ ১০০ গ্রাম হেরোইনসহ আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিশেষ দায়রা জজ আদালত, রাজশাহী বিচার শেষে এক রায়ে আসামি সিরাজুল ইসলামকে যাবজ্জীবন সাজা প্রদান করেন

 


আরোও অন্যান্য খবর
Paris