সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ আ.লীগ কর্মী আটক

Paris
Update : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশী অস্ত্র, ২১ গুলি ও একটি ম্যাগজিনসহ এনামুল হক (৫৬) নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাবের একটি দল উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপরচকপাড়া এলাকায় এনামুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার স্টোর রুমে একটি ধানের ড্রাম হতে একটি অস্ত্র, ২১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ হাতেনাতে এনামুল হককে আটক করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনামুল হক দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মার্কার একনিষ্ঠ কর্মী ছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris