বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০ হাত বোমা উদ্ধার!

Paris
Update : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি হাত বোমা উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। গত শুক্রবার রাত ১টার দিকে নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে এগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট টাউন স্কুলমাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। উপশহর প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্যাটেলাইট টাউন স্কুল দুইটি ভোটকেন্দ্র। পুলিশ জানায়, আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক স্কুলের পাশের সড়ক দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পর পর দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিল থেকে মো. সুজন ইসলাম তৌহিদ নামে বিএনপির এক সমর্থককে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাথমিক স্কুলের সড়কসংলগ্ন এলাকা থেকে দুটি বালতিতে থাকা দশটি হাত বোমা উদ্ধার করে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রহুল আমিন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপির মশাল মিছিলের সময় বোমাগুলো সেখানে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মিছিলে বিস্ফোরক বহন করা হচ্ছে বলেও পুলিশের কাছে তথ্য ছিল। মিছিলের শেষ প্রান্তে দুইটি বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে বিএনপির এক কর্মীকে আটকের পর বাকি বোমাগুলোর তথ্য মিলে। পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris