শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ দেশে ব্যবসা ও কর্মসংস্থানে গতি আনতেই নতুন বাজেট : প্রধানমন্ত্রী

কাঁচি প্রতীকের জোয়ার এসেছে বিজয় সুনিশ্চিত : অধ্যক্ষ বাদশা

Paris
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে। গণসংযোগে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মেহেরমন্ডী কাঁচাবাজার, বিশ্ববিদ্যালয় স্টেশন মার্কেটসহ আশেপাশের এলাকায় গণসংযোগ চালানো হয়। এরপর নগরীরে জিরো পয়েন্ট বড় মসজিদে জুম্মা নামাজ আদায় করেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এসময় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করি। কিন্তু জোটের কারণে রাজশাহীতে নৌকা প্রতীক ছিনতাই হয়ে গেছে। কিন্তু রাজশাহী মহানগর আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। পাড়া-মহল্লায় কাঁচি প্রতীকের নির্বাচনী পালে হাওয়া লেগেছে। জোয়ার সৃষ্টি হয়েছে। সুতরাং বিজয় সুনিশ্চিত। গণসংযোগে উপস্থিত ছিলেন, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ২৬ নং ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বাবু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিক, মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাসুদা মল্লিকসহ আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 


আরোও অন্যান্য খবর
Paris