শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না ইসি

Paris
Update : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

এফএনএস
এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় যুক্ত হতে চাইলে যোগ্য নাগরিকদের থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে ভোটার হতে হবে। এক্ষেত্রে ১ জানুয়ারি ২০০৬ সাল বা তার আগে যাদের জন্ম তাদেরই কেবল তালিকায় অন্তর্ভুক্ত করবে সংস্থাটি। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ-সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে অফিসে এসে যারা ভোটার তালিকাভূক্তির জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের মধ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নিমিত্ত ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকা প্রণয়ন করে তা নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠাতে হবে ১৫ জানুয়ারি। হালনাগাদ করা খসড়া তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি, দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। প্রতিবছর ২ জানুয়ারি খসড়া প্রকাশ করা হলেও গতবারও সংসদ নির্বাচনের কারণে কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। এবারও একই কারণে আরও পেছানো হলো। আইনে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধান রয়েছে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।


আরোও অন্যান্য খবর
Paris