বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

চাঁপাইয়ের চরবাগাডাঙ্গায় ১০ কেজি হেরোইনসহ বাবা ও ছেলে গ্রেফতার

Paris
Update : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগাডাঙ্গা থেকে এবছরের সর্বোচ্চ পরিমাণ হেরোইনসহ এক মাদক সম্রাট ও তার ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়া (৫০) ও তার ছেলে মোমিনুল ইসলাম। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জাইরা মোরল গ্রামে। র‌্যাব জানায়, মাটির গর্তে প্লাষ্টিকের ড্রামে অভিনব কৌশলে লুকানো অবস্থায় চলতি বছরের সবচেয়ে বড় চালান পাচার করার পরিকল্পনা করছিল একটি চক্র। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে জানা যায় সীমন্তবর্তী এলাকায় অবস্থান করছিল চক্রটি এবং গত রাতে সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচার করে মাদকের মুল হোতা শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়ার বাসায় এর চালান নিয়ে আসে। এরপর, একটি আভিযানিক দল সে বাসা থেকে তার ছেলে মমিনুল ইসলাম কে আটক করে হেরোইন সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বাড়ির পেছনে লুকিয়ে রাখা হিরোইন বের করে দেয়। পরবর্তীতে গোয়েন্দা দল মুল মাদক সম্রাটকে নদীর পাড় হতে গ্রেপ্তার করে। এসময় মোট ১০ কেজি হেরোইন, ২টি মোবাইল, ২টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব-৫ সদস্যরা।

এদিকে আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধুলু মিয়া সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশায় ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় এতো বিপুল পরিমান মাদক সরবরাহ করেছে বলে স্বীকার করে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এই রকম অভিযান ভবিষ্যতেও চলমান রাখার কথা জানান র‌্যাব-৫ এর অধিনায়ক।

 


আরোও অন্যান্য খবর
Paris