বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাজশাহীর ডিবি কর্তৃক এক কেজি হেরোইনসহ এক কারবারি গ্রেফতার

Paris
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
৩ ডিসেম্বর রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাট হতে বিকাল ০৫:১০ টায় একজন মাদক ব্যবসায়ীকে ০১ (এক) কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: সাব্বির রহমান @ সাকিম (২২)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম, এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গত ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. বিকাল ০৫:০০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাটের পানি উন্নয়ন বোর্ডের ড্রিপ মেশিনের পাকা ঘরের দক্ষিণ পাশে দুইজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম, এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ বিকাল ০৫:০৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৫:১০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: সাব্বির রহমান @ সাকিমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি কালো রংয়ের বাজার করা কাপড়ের ব্যাগে রক্ষিত ১০ টি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে বাদামী বর্ণের গুড়া পদার্থ হেরোইন ০১ কেজি-সহ তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: রফিকুল ইসলাম (৪০), পিতা-মো: রুহুল আমিন, সাং-হরিপুর (বেড়পাড়া), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: সাব্বির রহমান @ সাকিমের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris