সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গোমস্তাপুরে গাঁজাসহ চার জন গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বংপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন ক্রেতা ও দুইজন বিক্রেতা। গ্রেপ্তারকৃতরা হলেন, বংপুরের মোহা. ইদুর স্ত্রী মোছাঃ মর্জিনা (৩০) ও গিয়াস উদ্দীনের ছেলে তৌফিজুল ইসলাম (৬০), এনায়েতপুরের মফিজ উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (৩৩), পশ্চিমজগৎ গ্রামের মৃত মন্টু আলীর ছেলে আল আমীন (৩৫)।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার মেজর মারুফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বংপুরে মর্জিনার বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে মর্জিনার দেয়া তথ্যের ভিত্তিতে তৌফিজুলের বাড়িতে অভিযান চালায়। সেখানে আরো ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় তৌফিজুলসহ তরিকুল ও আল আমীনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান- গ্রেপ্তারকৃতদের মধ্যে মর্জিনা ও তৌফিজুল মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরেই বাড়িতে গাঁজা রেখে বিক্রি করে আসছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। অন্যদিকে তরিকুল ও আল আমীন মাদকসেবী। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের পর আসমীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris